বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
করোনার ভয়াবহতা বাড়ছে: একদিনে ৩০ জনের প্রাণহানি

করোনার ভয়াবহতা বাড়ছে: একদিনে ৩০ জনের প্রাণহানি

বাংলার নয়ন সংবাদঃ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। যা গত ৭ মাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়াল ৮ হাজার ৭২০ জন।

সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা গত ৭ মাসে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত একদিনে দেশে আরও ১ হাজার ৭৫৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com