শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখি -ফারুক খান এমপি

বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখি -ফারুক খান এমপি

তারিকুল ইসলামঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অবঃ) ফারুক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখি এবং তার নেতৃত্বেই স্বাধীনতা অর্জন করি। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। আজ শুক্রবার ২৬ মার্চ বেলা ১১ টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । তিনি আরো বলেন আজ বিশ্বে বাংলাদেশ যে সম্মানে সম্মানিত হয়েছে তা শুধু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনে। মুকসুদপুর পৌর মেয়র এ্যড আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশন এর যুগ্ম আহ্বায়ক কানতারা খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু প্রমূখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত পৌর ভবনে রয়েছে আধুনিক কনফারেন্স রুম সহ ৩১ টি দপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com