বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান উপজেলার রসুলপুর গ্রামে হান্নু চৌধুরীর বাড়ীতে আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে পান্নু তালুকদার (৪০) চুরি করে পালানোর চেষ্টা করেন। এমন খবরে এলাকাবাসী জড়ো হয়ে চোর সন্দেহে চোরকে ধাওয়া করে, তাকে ধরতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিলে পান্নু তালুকদার এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে এলাকাবাসীর গণপিটুনি দেওয়ার পর মুকসুদপুর থানা পুলিশকে খবর দেয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মুকসুদপুর থানার এস আই মোঃ শাহজান আলী জানায় জানান, এলাকাবাসী রসুলপুর গ্রামের চৌধুরী বাড়ীতে সামনে সন্দেহভাজন চোরকে ধরে ফেলে গণপিটুনি দেন। পরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মুকসুদপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুর রহমান জানায় এ বিষয়ে আল-আমিন (৩০) নামে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com