শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
রাণীনগরে বিষ্ণুমূর্তি উদ্ধার

রাণীনগরে বিষ্ণুমূর্তি উদ্ধার

নাজমুল হক নাহিদ, নওগাঁ থেকে:
নওগাঁর রাণীনগরে মাত্র ১৫ দিনের ব্যবধানে একই স্থান থেকে আবারো একটি বিষ্ণমূর্তি উদ্ধার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার করজগ্রাম এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।এর আগে ৩৮ কেজি ওজনের উদ্ধার মূর্তি নওগাঁর পাহাড়পুর প্রতœতত্ত¡ অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,উপজেলার করজগ্রাম কাউয়া ঠেঙ্গাপাড়া টুংকুড়ি মৌজায় স্কেবেটার মেশিন দিয়ে একটি খাস পুকুর পূন: খনন করছিল। এসময় বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টা নাগাদ ১৯ ইঞ্চি দৈর্ঘ ও ৯ইঞ্চি প্রস্ত ১৪ কেজি ওজনের একটি বিষ্ণমূতি বের হয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ দুপুর নাগাদ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন,গত ১৬ মার্চ সন্ধ্যায় একই পুকুর থেকে খননের সময় ৩৬ ইঞ্চি দৈর্ঘ ও সাড়ে ১৫ ইঞ্চি প্রস্ত ৩৮ কেজি ওজনের বিষ্ণমূতি উদ্ধার করা হয়। এর পর বিজ্ঞ আদালতের নির্দেশে নওগাঁ জেলা পুলিশ সুপারের মাধ্যমে গত ২৭ মার্চ মূর্তিটি নওগাঁর পাহাড়পুর প্রতœতত্ত¡ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে উদ্ধার মূর্তিটিও একই প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com