বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুকসুদপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম নওখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ননীক্ষীর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবসমাজ এর আয়োজনে, শিক্ষক আহাদনুর বাদল ও সিকদার মামুনুর রশিদের সঞ্চচলনায় ও লিটন সরদারের সভাপতিত্বে,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক শেখ রনি আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ তাহমিনা নুর, সিরাজুল ইসলাম শেখ, শেখ মো: হারুন, তারেক হোসেন মৃধা, আশ্রাফুল ইসলাম, জুলফিকার আলী শেখ, এস এম আবুল হোসেন, বিধান পান্ডে, শহীদ শেখ, কামাল হোসেন, ইউপি সদস্য জাহিদ শেখ, অশোক মন্ডল, আলমগীর হোসেন বারু মোল্লা, সুজন শেখ, বিল্লাল শেখ, শেখ রাশিদা ইয়াসমিন প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার হাতে তুলে দেন অতিথিবৃন্দরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com