শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কাশিয়ানীতে থানার কোয়ার্টারে এসআইয়ের আত্মহত্যা!

কাশিয়ানীতে থানার কোয়ার্টারে এসআইয়ের আত্মহত্যা!

প্রতিনিধি কাশিয়ানী:-

গোপালগঞ্জের কাশিয়ানী থানার এস.আই রোকনুজ্জামান (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আত্মহননকারী ওই এসআই-এর পিতার নাম আব্দুর রাজ্জাক। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে।

জানা গেছে, আজ মঙ্গলবার ভোর রাতে থানা কোয়ার্টারের সিড়ির কাছের রডের সাথে তাকে ঝুলতে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এস.আই। এসময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সকলকে খবর দেন বলে এস.আই আলমগীর কবির জানিয়েছেন। পরে তাকে ধরাধরি করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, কি কারনে সে আত্মহত্যা করেছে তা তারা বুঝতে পারছেন না। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com