শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ইলিয়াস আলীকে নিয়ে বিএনপি’র মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ উন্মোচিতঃ বাহাউদ্দিন নাছিম

ইলিয়াস আলীকে নিয়ে বিএনপি’র মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ উন্মোচিতঃ বাহাউদ্দিন নাছিম

নাজমুল হাসান রাজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যে ইলিয়াস আলীকে নিয়ে বিএনপি’র দীর্ঘ মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ আজ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠিতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ ১৮ এপ্রিল রবিবার দুপুরে করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি’র মিথ্যাচারের থলের বিড়াল বেরিয়ে এসেছে। বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন সময় বারবার মিথ্যা অভিযোগ করা হয়েছে সরকার ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে।

গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইলিয়াস আলীকে গুম করার পেছনে জড়িত বিএনপি’র ভিতরে থাকা কতিপয় নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথায় সত্য উন্মোচিত হয়েছে। এদের এতদিনের এই মিথ্যাচারের বিচার আমি দেশের মানুষের কাছে রাখতে চাই। তারা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে মিথ্যাচার করেছে। এরা সব সময় মিথ্যাচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রসঙ্গত গতকাল ১৭ এপ্রিল শনিবার বিকালে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনের উদ্যোগে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি জানি, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।’ ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুলের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনও এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনও রয়ে গেছে।’

স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে বাহাউদ্দীন নাছিম বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ধর্ম ব্যবসায়ীদের উস্কে দিয়ে অপরাজনীতি করছে। এরা সাম্প্রদায়িক শক্তিকে, আইএসআই এজেন্টদেরকে মাঠে নামিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই ধর্মব্যবসায়ীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করার জন্য, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে খাটো করার জন্য জ্বালাও-পোড়াও করেছে। এরা করোনার মতো বারবার নিজেদের রূপ পরিবর্তন করে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইবুনাল করে এদের বিচার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সচেতন করে এদেরকে রাজনৈতিকভাবেও মোকাবেলা করতে হবে। এই ধর্মব্যবসায়ীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার সাথে আছে, আমাদের সাথে আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যাব, সফল হব। উন্নয়ন অগ্রগতির পথে কেউ বাধা সৃষ্টি করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না।

স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমাদের সবাইকে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে করোনার এই ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি মানবিক সংগঠন। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি মানবিক কাজ স্বেচ্ছাসেবক লীগ সব সময় প্রাধান্য দিয়ে থাকে। স্বেচ্ছাসেবক লীগ এর আগে দশটি ফ্রি এম্বুলেন্স ও দুটি লাশবাহী এম্বুলেন্স দিয়েছে। এর পরিধি প্রয়োজনে আরও বাড়ানো হবে। আজ ফ্রি টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে বিপদগ্রস্ত মানুষের পাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যেভাবে দাঁড়াচ্ছে এটি অত্যন্ত মহৎ উদ্যোগ।

স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে হটলাইন ০৯৬১১৯৯৯৭৭৭ নম্বরে ২৪ ঘন্টা ৪৩ জন ডাক্তার সার্বক্ষণিক ফ্রি সেবা দেবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল সহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com