বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
কোস্ট গার্ডের অভিযানে পদ্মা নদীর পাড় থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ

কোস্ট গার্ডের অভিযানে পদ্মা নদীর পাড় থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ

নাজমুল হাসান রাজ

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভোররাতে আনুমানিক ২০০০ কেজি (৫০ মণ) জাটকা জব্দ করা হয়।

আজ দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাওয়ার কবুতরখোলা অঞ্চল সংলগ্ন এলাকায় পদ্মা নদীর পাড়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় নদীর পাড়ে থাকা ১০ টি গ্যালন তল্লাশী করে আনুমানিক ২,০০০ কেজি (৫০ মণ) জাটকা পাওয়া যায়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত জাটকা সমূহ সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com