রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ সহায়তা প্রদান

মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ সহায়তা প্রদান

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনাকালে দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ্য, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পশারগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ৫’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫’শ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসমত হোসেন, পশারগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম কামরুল হাসান স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা কৃষক লীগ নেতা সরদার মজিবুর রহমান, প্রেসক্লাব সহ-সভাপতি ছিরু মিয়া, সাংবাদিক তারিকুল ইসলাম, নাহিদ পারভেজ জনি, মেহের মামুন প্রমুখ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৬শ পরিবারকে ২০ কেজি হারে চাল এবং ১৬ ইউনিয়নের ৫শ জন সুবিধাভোগী এবং পৌরসভার ৩শ সুবিধাভোগীকে ৫শ টাকা হারে মোট ৪১ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com