রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন

মুকসুদপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে । বুধবার সিন্দিয়াঘাট খাদ্যবিভাগ মুকসুদপুরের আয়োজনে এই গম সংগ্রহের উদ্বোধন হয়। খাদ্যবিভাগ সরাকারী ভাবে কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে আগামী ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অভ্যন্তরীণ গম সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্দিয়াঘাট খাদ্য গুদামের ওসি.এল.এস.ডি লুৎফর রহমান, প্রেসক্লাব সহ-সভাপতি ছিরু মিয়া, যুগান্তরের মুকসুদপুর রাজৈর প্রতিনিধি খন্দকার রুহুল আমিন, বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম, মানবজমিন পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি নাহিদ পারভেজ জনি প্রমুখ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বলেন, গম ক্রয়ে কোন সিন্ডিকেট যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে গম ক্রয় করা হবে। প্রকৃত কৃষকের কাছ থেকেই গম ক্রয় করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com