বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
এম. এ. হাসেম ট্রাস্ট এর পক্ষে করোনা মহামারিতে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত

এম. এ. হাসেম ট্রাস্ট এর পক্ষে করোনা মহামারিতে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
“কীর্তিমানের মৃত্যু নেই”
“মানুষের পাশে, মানুষের মাঝে”
এই স্লোগানকে সামনে রেখে মহামারির সময় খাদ্য সহায়তা দিচ্ছে এম. এ. হাসেম ট্রাস্ট। পারটেক্স গ্রুপের কর্ণধার মরহুম এম. এ. হাসেম এর পরিবারের পক্ষ থেকে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, অসহায়, দুস্থ মানুষের জন্য ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট খাদ্য সামগ্রী তুলে দেন পারটেক্স পরিবারের পক্ষে হেড অব পাবলিক রিলেশন রাশেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি মিজান মালিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর মহামারী করোনায় এম. এ. হাসেমের নেতৃত্বে পারটেক্স পরিবার এর পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে মোট ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। এই খাদ্য সহায়তা ভবিষ্যতেও পারটেক্স পরিবারের পক্ষ থেকে অব্যহত থাকবে।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলঃ ৫ কেজি চাল (মিনিকেট), ৫ কেজি আলু, তেল ১ লিটার, পেঁয়াজ ২ কেজি, সেমাই ১ প্যাকেট, লবন ১ কেজি, পোলার চাল ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, সাবান ১ পিচ, মসুরী ডাল ১ কেজি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com