শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ননীক্ষীরে শেখ রনির নিজস্ব অর্থায়নে ঈদ উপহার শাড়ী বিতরন

ননীক্ষীরে শেখ রনির নিজস্ব অর্থায়নে ঈদ উপহার শাড়ী বিতরন

বাংলার নয়ন সংবাদঃ
প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন নিজ এলাকার মানুষদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৩৫০ টি শাড়ি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজ সেবক শেখ রনি আহম্মেদ। বুধবার (৫ মে) সকালে বড় ভাটরা সঃপ্রাঃ বিদ্যালয়, ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠ ও নিজ বাড়ীতে এলাকার ১৩৫০ জনকে শাড়ি বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর হক চোকদার, মফিজুর রহমান চোকদার, খন্দকার গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অনিল চন্দ্র বাড়ৈ, জুলফিকার আলী, সায়েম উদ্দিন মোল্যা, নিজামুদ্দিন শেখ লিটন প্রমুখ।

করোনাকালে শেখ রনি আহম্মেদের হাত থেকে উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

এলাকাবাসীর মাঝে শাড়ি বিতরণ শেষে শেখ রনি বলেন, করোনা পরিস্থিতি মানুষের অবস্থা খুব করুণ। এ অবস্থায় ব্যাবসা বাণিজ্য কিছুই করতে পারছেন না। অনেক গরিব মানুষ আছেন যারা ঈদে কোনো নতুন কাপড়ও কিনতে পারবেন না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও আমার প্রান প্রিয় নেতা ফারুক খান এমপির নির্দেশে আমার এই উদ্যোগ। মানবিক দিক থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি আমার এলাকার ১৩৫০ জনের মাঝে শাড়ি বিতরণ করেছি। এছাড়া করোনাকালে অনেককে খাদ্য সামগ্রীও দেয়া হয়েছে। আশা করি, আমাকে দেখে সব বিত্তবান এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবেন। নিজের সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন শেখ রনি আহম্মেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com