বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে আশ্রয়নকেন্দ্রে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

মুকসুদপুরে আশ্রয়নকেন্দ্রে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের আশ্রয়নকেন্দ্রে মহামারী কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, পিএইচপি পরিবারের সহযোগিতায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া আশ্রয়নকেন্দ্রের ১৮ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ১৫ টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রাশাসক মোঃ ইলিয়াচুর রহমান পিএএ, এনডিসি মিলন সাহা, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর পৌর মেয়র এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভূমি মোঃ আসমত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন মহামারী কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আশ্রয়নকেন্দ্রে বসবাসকারী পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থাপনায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com