বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে জুবিল্যান্ট ক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মুকসুদপুরে জুবিল্যান্ট ক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের হাট-বাজারে ঘুরে ঘুরে অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মুকসুদপুর জুবিল্যান্ট ক্লাব। দেড় শতাধিক মানুষের মধ্যে লুঙ্গী, সাবান, টুপি প্যাকেটজাত করে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম জানান, দীর্ঘ ৩৭ বছর জুবিল্যান্ট ক্লাব দূর্যোগ-দূর্বিপাক -আনন্দে মানূষের সাথে থেকেছে। প্রতিবছরের ন্যায় এবছরও আমাদের এই কার্যক্রম। আমাদের সম্পুর্ন নিজস্ব অর্থায়নে সামাজিক- মানবিক কাজগুলো করে থাকি। অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতা চাইলেও একাজে নিজস্ব অর্থায়নে হয়ে থাকে। তিনি আরো বলেন, চেষ্টা ছিল এই ঈদে স্বচ্ছল-অসচ্ছলের বিভেদ নিরসন করে একই রকম আনন্দে মেতে ওঠা। অনুদান নয় ঈদ উপহার দিয়েছেন তারা। বিভিন্ন সংগঠন আমাদের মতো একটু এগিয়ে আসলে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর ঈদ আনন্দকে আরো বাড়িয়ে তুলবে।
জুবিল্যান্ট ক্লাব করোনাকালীন জনসচেতনতামূলক প্রচারণাসহ স্বাস্থ্য সামগ্রী বিতরন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com