শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচনে অনিচ সভাপতি, মাহফুজ সম্পাদক নির্বাচিত

নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচনে অনিচ সভাপতি, মাহফুজ সম্পাদক নির্বাচিত

বাদশাহ মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচন আজ ১৭ মে সোমবার সকাল দশটায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কে এম সাইয়েদুর রহমান বাবলু অবসরপ্রাপ্ত শিক্ষক। মোট ভোট ২২টি এর মধ্যে ২১টি ভোট প্রয়োগ হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই জন। ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বোরহান আনিস এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিরাজুল ইসলাম পেয়েছেন ৭টি ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। ১১টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেলায়েত হোসেন লিটন পেয়েছেন ৮টি ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম (সহ-সভাপতি), মিজানুর রহমান মিয়া (সহ-সভাপতি), শামীম হোসেন (সহ-সাধারণ সম্পাদক), মিজানুর রহমান মোল্লা (অর্থ সম্পাদক), শফিকুল খান জনি (দপ্তর সম্পাদক), মনিরুজ্জামান তুহিন (কার্যকরী সদস্য), মঈদুল ইসলাম লিখন (কার্যকরী সদস্য), ইয়াসিন মিয়া (কার্যকরী সদস্য)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com