বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
জয় বাংলায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জয় বাংলায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মোঃ বাদশা মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা নামক স্থানে এ্যাম্বুলেন্স ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুর্য (২৪) ও রাউফ (২৩) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মারাত্মক আহত সান (২৪) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ।

সোমবার (১৭ মে) বিকালে ঢাকা খুলনা মহাসড়কের জয় বাংলা পৌরবালি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত তুর্য ও রাউফো নড়াইল সদর উপজেলার সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুর্য, রউফ ও সান মোটরসাইকেলযোগে মাওয়া পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রওনা দেন। জয়বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এ্যাম্বুলেন্স সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শাজাহান চোকদার জানান, জয়বাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থেলেই দুজনের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত সান (২৪) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com