শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
নগরকান্দা-সালথায় এক মিনিটের ঘুর্ণিঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

নগরকান্দা-সালথায় এক মিনিটের ঘুর্ণিঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

বাদশা মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দা-সালথায় ১ মিনিটের ঘুর্ণিঝড়ের আঘাতে ৪ টি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ভেঙ্গে উপড়ে পড়েছে শতশত গাছপালা। বিনষ্ট হয়েছে কয়েক একর জমির পাটসহ অন্যান্য ফসল।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

দক্ষিন-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘুর্ণিঝড়ে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর ও বিবিরকান্দী এবং সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। শতশত গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে ঘুর্ণিঝড়ের খবর পাওয়ার পর তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদশন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ,সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ,সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা পরিষদ সদস্য মোঃ কামাল হোসেন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির ।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরন সহ সার্বিক সকল প্রকারের সহযোগিতার করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com