বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে সাজা প্রাপ্ত আসামী খোদেজা গ্রেফতার

মুকসুদপুরে সাজা প্রাপ্ত আসামী খোদেজা গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ১ বছরের সাজা প্রাপ্ত আসামী খোদেজা বেগম (৬০) কে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে কাশিয়ানি উপজেলার রামদিয়া থেকে ১ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুকসুদপুর উপজেলার পাথরাইল গ্রামের মৃতঃ ইছরাফিল সিকদারের স্ত্রী খোদেজা বেগম (৬০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়ার নির্দেশে এস আই গোবিন্দ লাল দে, এএসআই আব্দুস সামাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে সিআর মামলা ৬২০/১৯ একটি মামলায় ১ বছরের সাজা প্রাপ্ত আসামী।

মুকসুদপুর থানার ওসি আবু ববর মিয়া জানান, মুকসুদপুর থানায় প্রতারনা মামলায় সাজা প্রাপ্ত আসামী খোদেজা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সে কাশিয়ানী উপজেলার রামদিয়ায় তার এক আত্মিয়ের বাড়িতে রয়েছে মর্মে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com