শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক

মুকসুদপুরে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক

তারিকুল ইসলামঃ

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান।

শুক্রবার (১১ জুন) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি করেন তিনি। একইসঙ্গে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান বলেন, গৃহহীনদের জন্য নেওয়া এই প্রকল্পের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। তিনি প্রকল্পের অগ্রগতি ও সুবিধাভোগীদের বিষয়ে খোঁজ খবর নেন। এজন্য প্রকৃত গৃহহীনদের মাঝে সরকারি এই সুবিধা দিতে হবে।

তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ঘর নির্মাণে কোনো প্রকার অনিয়মন মেনে নেওয়া হবে না।

এসময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফয়জুল ইসলাম, স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com