বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
কাশিয়ানী পৌরসভা করার দাবীতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

কাশিয়ানী পৌরসভা করার দাবীতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

কাশিয়ানী,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরকে পৌরসভা করার দাবীতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় কাশিয়ানী প্রেসক্লাব চত্ত্বরে পৌরসভার দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়।

এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গণস্বাক্ষর কর্মসূচীতে অংশ নিয়ে গণস্বাক্ষর করেন। পরে পৌরসভার দাবীতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার স্বারকলীপি পেশ করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জাপান, সদর ইউনিয়ন আওয়ামী লগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, গোপালগঞ্জে ৫টি উপজেলায় চারটি পৌরসভা রয়েছে। কাশিয়ানী সদর পৌরসভা হবার যোগ্যতা রাখলেও দীর্ঘ দিনেও পৌরসভা করা হয়নি। যে কারনে সাধারন মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com