রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকসুদপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চন্দ্রা বৈদ্য (৪০) ও এনায়েত মিনা (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, বুধবার রাতে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম এর নেতৃত্বে এসআই মিরাজ হোসেন খান, এ এসআই দিদারুল আলম, এ এসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের এনায়েত মিনার ঘর তল্লাশি করে চন্দ্রা বৈদ্য ও এনায়েত মিনা কে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী চন্দ্রা বৈদ্য ও তার সহযোগী এনায়েত মিনা প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো আমরা এদের কঠিন শাস্তি দাবি করছি।

গ্রেফতারকৃত চন্দ্রা বেদ্য মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের কোমদ বৈদ্যর স্ত্রী ও এনায়েত মিনা ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের ওহাব মিনার ছেলে।

এব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং আসামীদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com