শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ২য় পর্যায়ে ১৫০ গৃহহীন পরিবার পাচ্ছে ঘর, উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

মুকসুদপুরে ২য় পর্যায়ে ১৫০ গৃহহীন পরিবার পাচ্ছে ঘর, উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

তারিকুল ইসলামঃ
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম ২ পর্যায়ে গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন।
শনিবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ২০ জুন রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। মুকসুদপুরে ১৫০ টি গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর।

সংবাদ সম্মেলন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম প্রমুখ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, গৃহহীনদের জন্য মুকসুদপুর উপজেলায় ৭ টি স্থানে ২ শতাংশ জমিসহ ১৫০ টি ঘর নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পরে সুবিধাভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com