মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুকসুদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি ইউনিয়নের মহাটালী এলাকা থেকে শনিবার রাত দেড়টার দিকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তুষার মন্ডলকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি তুষার মন্ডল উপজেলার উজানী ইউনিয়নের মহাটালী গ্রামের নুকুল মন্ডলের ছেলে।

শনিবার রাতে মুকসুদপুর উপজেলার ওই এলাকা থেকে তাকে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নির্দেশে এসআই গোবিন্দ লাল দে, এস আই সাইফুল ইসলাম, এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে গ্রেফতার করে। সে প্রতারনা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বাংলার নয়নকে জানান, তুষার মন্ডল প্রতারনা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ২টি সাজা পরোয়ানাসহ ৪ টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
শনিবার গ্রেফতারকৃতকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com