শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
সালথায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সালথায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আর টি হাসানঃ

ফ‌রিদপু‌রের সালথায় থানা পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে শীর্ষ মাদক ব‌্যবসায়ী মোঃ ফ্লাট ফ‌কির (৩০) আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ফ্লাট উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের বাউষখা‌লি গ্রা‌মের মৃত মোস‌লেম ফ‌কি‌রের ছে‌লে। বৃহস্প‌তিবার (৮ জুলাই) ভোর রাতে বাউষখা‌লি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে আটক করা হয়।

সালথা থানা পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামা‌নের নেতৃ‌ত্বে এসআই মিজানুর রহমান, এসআই রা‌শেদুজ্জামান, এএসআই শ‌হিদুল হক, এএসআই আঃ রবসহ সালথা থানা পু‌লি‌শের এক‌টি বি‌শেষ অ‌ভিযা‌নিক দল গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের বাউষখা‌লি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ‌মোঃ ফ্লাট ফ‌কির (৩০) আটক ক‌রে‌। এসময় আটককৃত ফ্লাট ফ‌কি‌রের কাছ থে‌কে ১‌কে‌জি ১০০ গ্রাম গাঁজা, ৬০‌পিস ইয়াবা ট‌্যাব‌লেট, গাঁজা মাপার জন‌্য দু‌টি ওজন মাপার যন্ত্র, ২‌টি মোবাইলসহ গাজা বি‌ক্রির নগদ ১৫০০ টাকা উদ্ধার ক‌রে পু‌লিশ।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে মাদক ব‌্যবসায়ী ফ্লাট ফকির কে আটক ক‌রে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এই বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প‌ক্রিয়াধীন। মাদকসহ সকল অপরাধ দম‌নে সালথা থানা পু‌লি‌শের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com