শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
করোনা সংক্রোমন রোধে মসজিদ ভিত্তিক প্রচারনা করেছে মুকসুদপুর থানা পুলিশ

করোনা সংক্রোমন রোধে মসজিদ ভিত্তিক প্রচারনা করেছে মুকসুদপুর থানা পুলিশ

বাংলার নয়ন সংবাদঃ
সাম্প্রতিক সময়ে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকা রেঞ্জের রেঞ্জ ডিআইজি সকল জেলার জনগণকে করোনা এই উর্ধ্বগতির সময় ঘরে থাকা এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এরই ধারাবাহিকতার ঢাকা রেঞ্জের অধীনে ১৩টি জেলার ৯৬টি থানার সহস্রাধিক মসজিদে সংশ্লিষ্ট ইউনিটের পুলিশ অফিসারগণ মসজিদ ভিত্তিক প্রচারনা অংশ হিসেবে করোনাকালে সচেতনতা মুলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ডিআইজি মহোদয়ের নির্দেশনাত্রুমে ঢাকা রেঞ্জের অধীনে সকল অফিসার ইনচার্জ ও বিট পুলিশে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণের ন্যায় গত শুত্রুবার (৯ জুলাই) পবিত্র জুম্মার নামাজের প্রাক্কালে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া উপস্থিত মুসল্লিগণের উদ্দেশ্যে করোনা মহামারীর এই কঠিন সময়ে জনগণের করণীয় সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য রাখেন। জনগণকে জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, লোক সমাগম এড়িয়ে চলা, হাট বাজারে চায়ের দোকানে অহেতুক আড্ডা না দেওয়া সহ বিভিন্ন সরকারী বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ জানান। এছাড়া সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ঘনঘন হাত ধোয়া, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন। তাছাড়া সাধ্যমত পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়া, জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করার জন্য অনুরোধ করেন। সকল নাগরিককে করোনা মহামারীতে তার পাশ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ানোর আহবান জানান। মুকসুদপুর থানার ১৬টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং কর্মকর্তাগণ মসজিদে আগত মুসল্লিদের করোনা সংত্রুান্তে সচেতনতার লক্ষে মসজিদে বক্তব্য রেখেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com