বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে ফারুক খান এমপি’র ঈদুল আজহার উপহার সামগ্রী ও কার্পেট বিতরণ

মুকসুদপুরে ফারুক খান এমপি’র ঈদুল আজহার উপহার সামগ্রী ও কার্পেট বিতরণ

তারিকুল ইসলামঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নে উপহার সামগ্রী ও কার্পেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি’র পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার এসব উপহার সামগ্রী ও কার্পেট বিতরণের উদ্বোধন করেন। মুকসুদপুর উপজেলার ২১০০ পরিবারকে শ্যামাই, চিনি, দুধ ইত্যাদি ঈদ উপহারের প্যাকেট বিতরন করা হয়। এছাড়াও ২২০টি মসজিদ ও ৫২টি মন্দিরে ফারুক খান এমপির পক্ষ থেকে কার্পেট বিতরণ করা হয়েছে।
ফারুক খান এমপির পুরাতন মুকসুদপুরস্থ বাসভবনে ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান, সহ-দফতর সম্পাদক রফিকুল বারী লিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা, মুকসুদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com