শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
শিবচর থানার ওসির সাড়াশি অভিযানে ১৯২০ পিচ ইয়াবা উদ্ধার, আটক-২

শিবচর থানার ওসির সাড়াশি অভিযানে ১৯২০ পিচ ইয়াবা উদ্ধার, আটক-২

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর থানা পুলিশ ১৯২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে ওসি মিরাজ হোসেন নিজেই অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ীদের আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের হয়েছে।

জানা যায়, শিবচর থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের কামরুল শিকদারের (২৮) বসত ঘরের মধ্যে ইয়াবা ট্যাবলেট প্যাকেট করা কালিন দুইজন নারী মাদক ব্যাবসায়ীকে হাতে নাতে আটক করে। আটককৃতরা হলো, কবিতা আক্তার (২৩), পিতা-মৃত শাহাবুদ্দিন শিকদার ও অবেলা বেগম (৫৫), স্বামী-মৃত শাহাবুদ্দিন শিকদার। উভয়ে শিবচর থানার বাজিতপুর গ্রামেরবাসিন্দা। বাড়ির মালিক কামরুল শিকদার ঘটনাস্থলে হতে কৌশলে পালিয়ে যায়। অভিযানে অংশ নেন, শিবচর থানার চৌকষ পুলিশ অফিসার এসআই রবিউল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com