রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের জেলা প্রশাসকের ঈদ উপহার বিতরন

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের জেলা প্রশাসকের ঈদ উপহার বিতরন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
দেশজুড়ে করোনা (কোভিড-১৯) মহামারী প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী শুরু থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মাঠে নিয়োজিত রয়েছেন গণমাধ্যমকর্মীরা। অনেকটা করোনা ঝুঁকি নিয়েই তারা তাদের পেশাগত দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছেন।

করোনা পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মীদেরকে ঈদ উপহার দিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউজের মিলনায়তন কেন্দ্রে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তিনি গণমাধ্যমকর্মীদের মাঝে এই ঈদ উপহার তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, এনডিসি মহসিন উদ্দীন, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাবেক মহাসচিব ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক এস এম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, হুসাইন ইমাম সবুজ, এস এম নজরুল ইসলাম, মোস্তফা জামান, আরিফুল হক আরিফ, সৈয়দ অসিকুজ্জামান, কে এম শফিকুর রহমান, কে এম সাইফুর রহমান, এস এম সাব্বিরসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা করোনা ঝুঁকি এড়িয়ে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার অনুরোধ জানান। সেই সাথে তিনি সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com