সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে ওএমএসের চাউল বিক্রি শুরু

মুকসুদপুরে ওএমএসের চাউল বিক্রি শুরু

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর সদরে ওএমএস ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে চাউল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু হয়েছে। মুকসুদপুর পৌর সদরের তিনটি স্থানে নির্ধারিত ডিলারদের কাছ থেকে সুবিধাভোগিরা ৩০ টাকা কেজি দরে চাউল ও ১৮টাকা কেজি দরে আটা পাবে।

সোমবার বেলা ১১ টায় চৌরঙ্গী বটতলা রোডে ওএমএস এর চাউল বিক্রি শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর মোল্যা, ওএমএস ডিলার সুমন মীর প্রমুখ।

জন প্রতি ৫ কেজি করে চাউল ও ৩ কেজি করে আটা বিক্রি করা হবে বলে জানান মুকসুদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হানিফ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com