রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে পুলিশের অভিযানে ১৩ আসামী গ্রেফতার

মুকসুদপুরে পুলিশের অভিযানে ১৩ আসামী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন, জুয়া আইনে ৭ জন, গ্রেফতারী পরোয়ানার ৪ সহ মোট ১৩জন আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার ১১ আগস্ট মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মুকসুদপুরের বিভিন্ন স্থানে অভিযানে ১৩ জন আসামী গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম, এসআই শওকত, এসআই শাহজাহান, এসআই আতিয়ার রহমান, এসআই মুক্তার, এএসআই দিদার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ওয়ারেন্ট ভুক্ত আসামী আচারপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৩০) কে গ্রেফতার করা হয়। দস্যুতা মামলা ও ওয়ারেন্ট ভুক্ত আসামি বামনডাঙ্গা গ্রামের মৃত হারেজ খানের ছেলে শামিম খান কে ফরিদপুর থেকে গ্রেফতার করে সিন্দিয়াঘাট পুলিশ। গভীর রাতে টেংরাখোলা থেকে জুয়াখেলার অপরাধে মাসুদ মোল্যা, রাজু মোল্যা, মাহমুদ মোল্যা, ওলিদ মোল্যা, সাইমন শরীফ, রবিউল শেখ ও আকরাম শেখ কে গ্রেফতার করা হয়।
এছাড়াও আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা মূলে তানভির আহম্মেদ, জনি গাজী ও রুমি বেগমকে গ্রেফতার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বাংলার নয়নকে জানান, আসামীদের বিভিন্ন অপরাধে গ্রেফতার করে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ বাহিনীর আইজি, ডিআইজি মহোদয়ের নির্দেশনা মোতাবেক সকল অপরাধ নিয়ন্ত্রনে মুকসুদপুর থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com