বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
শোক দিবসে খাদ্য সহায়তা পেলো মুকসুদপুরের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা

শোক দিবসে খাদ্য সহায়তা পেলো মুকসুদপুরের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জর মুকসুদপুরে জাতীয় শোক দিবসে জেলা প্রশাসকের দেয়া খাদ্য সহায়তা পেলো আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। তারা তৈরী খাবারসহ খাদ্য সামগ্রির প্যাকেটও পেয়েছেন। ২শ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রি দেওয়ার পরে ১৫ আগষ্ট নিহত শহীদদের রুহের মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফয়জুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২শ সুবিধাভোগীদের আশ্রয়কেন্দ্রে মিলাদ দোয়া এবং ত্রাণ সামগ্রী হিসাবে ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি, চিনি ১ কেজি এবং দোয়া পরবর্তী জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত তৈরি খাবার (বিরিয়ানি) প্রদান করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পগুলো হলো, কৃষ্ণাদিয়া, কদমপুর, বেজড়া , মুন্সিনারায়নপুর , ফতেহপট্টি , গোহালা ও ফতেহপুর। উক্ত দোয়া মাহফিলে উপজেলা পরিষদ, ইউনিয়ন জন প্রতিনিধি, ট্যাগ অফিসার, উপসহকারী ভূমি কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি থেকে তৈরী খাদ্য এবং খাদ্য সামগ্রি বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com