শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব

ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব

ঢাকা অফিসঃ
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে।

রাজধানীর নির্বাচন ভবনে ৮৪ তম কমিশন বৈঠক শেষে সোমবার (২৩ আগস্ট) তিনি এ কথা জানান।

সচিব বলেন, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি। আজকে কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন করা হয়। সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। তবে ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অপরদিকে স্থগিত করে রাখা সিলেট-৩ শূন্য আসনে উপ-নির্বাচনের বিষয়ে সচিব বলেন, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দু’দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই আগামী ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

উল্লেখ্য, আইন অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com