রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
ফরিদপুরে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে লক্ষ টাকা জরিমানা

ফরিদপুরে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে লক্ষ টাকা জরিমানা

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ওজনে কেজিতে ৩০০ গ্রাম কম দেওয়া, নিম্নমানের খাবার পরিবেশন এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ফরিদপুরে নামকরা দুটি মিষ্টির দোকানসহ দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গোয়ালচামট ও নিলটুলী এলাকার চারটি দোকানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইমাম রাজী। তাকে সহযোগিতা করেন র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ।

এসময় বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার করে জরিমানা করা হয়। সেই সঙ্গে ভেজাল খাবার পরিবেশনের অভিযোগে সুইট হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় খন্দকার চাইনিজ রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইমাম রাজী জানান, মিষ্টান্ন ভান্ডার দুটি প্রতি কেজি দইয়ে ৩০০ গ্রাম করে কম দিচ্ছিল। ক্রেতা এক কেজি দই কিনে প্রতি কেজিতে পাচ্ছিলেন ৭০০ গ্রাম।

এতে প্রত্যেক ক্রেতা প্রতারিত হচ্ছিলেন এবং বিক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করছিলেন। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং নিম্নমানের খাবার পরিবেশন করায় আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com