শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কাশিয়ানীতে ‘শত্রুতার’ বিষে পুড়ল কৃষকের ধানক্ষেত!

কাশিয়ানীতে ‘শত্রুতার’ বিষে পুড়ল কৃষকের ধানক্ষেত!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৮৪ শতক জমির রোপনকৃত বোরো ধানের ক্ষেত রাসায়নিক পদার্থ দিয়ে ঝলছে দিয়েছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার (৪সেপ্টেম্বর) রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক সবুর মোল্যা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লীজ সূত্রে জমির মালিক সবুর মোল্যা অভিযোগ করে বলেন, ‘আমি দীর্ঘ ২০ বছর ধরে জমিটি আশরাফুল ইসলামের কাছ থেকে লীজ নিয়ে আবাদ করে আসছি। জমিটি প্রতিবেশি আব্দুর রহমান মোল্যা তার ইটভাটায় লীজ নেওয়ার জন্য চেষ্টা করেন। সম্প্রতি জমি আবাদ না করার জন্য আমার বাড়িতে দু’জন লোক পাঠায় তিনি। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ধান রোপনের এক সপ্তাহ পরে রাতে কীটনাশক ছিটিয়ে আমার ৮৪ শতক জমির রোপনকৃত চারা ধান ঝলছে দেয়া হয়েছে। এতে আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ ধানক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ দিয়ে ধানের চারাগাছগুলো ঝলছে দেয়া হয়েছে।’

আব্দুর রহমান বলেন, ‘ধানক্ষেতে কীটনাশক ছিঁটানোর সাথে আমি জড়িত না। কে বা কারা করেছে আমার জানা নেই। আমার প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানো ও হয়রানি করার চেষ্টা করছেন।’

কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com