বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

রাণীনগরে ইয়াবাসহ গ্রেফতার-২

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার ঘোষগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় মাদক মামলা রুজু করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান,উপজেলার ঘোষগ্রাম এলাকায় মাদক বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় আউয়াল শেখ (২৬) ও আব্দুল মতিন (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের নিকট থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আউয়াল আত্রাই উপজেলার ভবানীপুর এলাকার কাপড় ব্যবসায়ী বাবর আলী শেখ বুবুর ছেলে এবং আব্দুল মতিন রাণীনগর উপজেলার ঘোষগ্রামের আকমল হোসেনের ছেলে। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রবিবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com