বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে মাশরুম বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে মাশরুম বিতরণী অনুষ্ঠান

বাংলার নয়ন সংবাদঃ গোপালগঞ্জের মুকসুদপুরে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষনের ১ম ব্যাচের সমাপনী ও ২য় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন এবং বিনামূলে চাষীদের মাঝে মাশরুম বিতরণ করা হয়েছে। একই সময় ২’শ মাধ্যমিক শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অপ্রকাশিত “আত্মজীবনী” বই বিতরণ করা হয়। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, মুকসুদপুর এলজিএসপি-৩ এর অর্থায়নে উপজেলার ফারুক মিলনায়তনে মাশরুম বিতরণ এবং বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াসুর রহমান, এডিসি (আইসিটি ও শিক্ষা) ইকবাল হোসেন, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপশি রানী দুর্গা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com