রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
দাকোপে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার জনকে জরিমানা

দাকোপে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার জনকে জরিমানা

জিএম,আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা সদর চালনা পৌরসভায় মুদি ও কাঁচা তরকারী বাজারে ঝটিকা অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্ববাহী অফিসার মিন্টু বিশ্বাস।

আদালত সুত্রে জানা যায়, দোকানে দ্রব্য মূল্যের দৈনিক বাজার দরের মূল্য তালিকা (টাংগীয়ে) প্রদর্শণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় চার জন দোকান মালিককে ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্ববাহী অফিসার মিন্টু বিশ্বাস চালনা বাজারে দূর্গা পূজা মন্ডপগুলোর সার্বিক বিষয় পরির্দশন ও খোঁজ খবর নেন।এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের পেশকার বিকাশ বর্মন, সংগীয় পুলিশ ফোর্স, আনসার ব্যাটালিয়ন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com