রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে দেশীয় অস্ত্রবোঝাই পিকআপসহ আটক ২

মুকসুদপুরে দেশীয় অস্ত্রবোঝাই পিকআপসহ আটক ২

বাংলার নয়ন সংবাদঃ
এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে সামনে রেখে অভিনব পদ্ধতিতে পাচারের সময় গোপালগঞ্জের মুকসুদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রবোঝাই বালুবাহী একটি পিকআপ আটক করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকেরহাট-গোহালা সড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্যগুদামের কাছ থেকে চালক ও বালুর মালিকসহ পিকআপটি আটক করা হয়। পিকআপটি মুকসুদপুর উপজেলার শান্তিপুর থেকে চরপ্রসন্নদী খাদ্যগুদাম হয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে যাচ্ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্যগুদামের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রবোঝাই বালুবাহী পিকআপটি চালক ও বালু বিক্রেতাসহ আটক করে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে পিকআপ থেকে বালু আনলোড করা হয়।

এ সময় বালু দিয়ে ঢেকে রাখা ৮টি ঢাল, ১৩০টি লোহার কালি, ১০০টি বল্লম (বাঁশের কুড়ার সঙ্গে সেটিং কালি), ১৮০টি বাঁশের কুড়া, ৩৭টি বাঁশের লাঠি উদ্ধার এবং কাবুল শেখের পুত্র পিকআপের চালক কামরুল শেখ (২০) ও ওহাব শেখের পুত্র বালু বিক্রেতা সাইদুর শেখকে (২৫) আটক করা হয়।

আটককৃতদের বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী গঙ্গারামপুর গ্রামে। এসব দেশীয় অস্ত্রশস্ত্র এলাকার আধিপত্য বিস্তার ও আগামী ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য বিবদমান কোনো একটি পক্ষ জমায়েত করার জন্য এনেছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে উপজেলার রাঘদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন নিহত হন।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এলাকায় সামনে ইউপি নির্বাচন ও দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই সংঘর্ষ চলে আসছিল। সামনেও ইউপি নির্বাচন। এ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় ফের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব দেশীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com