শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
নগরকান্দা নির্বাচনী আচরন বিধি লংঘনের দায়ে নৌকা প্রার্থীকে শোকজ

নগরকান্দা নির্বাচনী আচরন বিধি লংঘনের দায়ে নৌকা প্রার্থীকে শোকজ

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

নির্বাচনী আচরন বিধি লংঘনের দায়ে ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার জাকির হোসেন নিলু কে শোকজ করা হয়েছে। শনিবার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়ার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। জানাগেছে উক্ত প্রার্থী ১৬ অক্টোবর শনিবার সকাল সড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করতে আসেন। এ সময় তিনি মিছিল সহ লোকজন নিয়ে উপজেলা পরিষদের মধ্যে প্রবেশ করেছেন। যাহা ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরন বিধি মালায় ১১ নং বিধি লংঘন করা হয়েছে। পত্রে আরো উল্লেখ করা হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে মিছিলের যথাযথ কারন ব্যাখ্যা করতে বলা হয়েছে। যদি ব্যাখ্যা সন্তোষজনক না হয় তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরন বিধিমালার ৩১ নং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com