রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ৭টি দোকান ঘর সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বানিয়ারচর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয় । অগ্নিকান্ডের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বানিয়ারচর বাজারের একটি দোকান ঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে। এসময় শংকরের মোবাইলের দোকান, নিখিল ডাক্তারের ঔষধের দোকান, বিধানের সিমেন্টের দোকান, কালামের পাট ও সুটকির আড়ৎ, অন্তার চা দোকান, রাম ও লিটনের ফার্নিচারের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । ব্যবসায়ীরা জানায়, এ অগ্নিকান্ডে আমাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয় । ফলে সাধারন যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয় । খবর পেয়ে রাজৈর, মুকসুদপুর ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও পুলিশ এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । পরে উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, ইউএনও জোবায়ের রহমান রাশেদ, পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, ওসি আবু বকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম জানান, রাজৈর একটি ইউনিট, মুকসুদপুর দুটি ইউনিট ও গোপালগঞ্জ দুটি ইউনিট দ্রুত কাজ করে আগুন নিভাতে সক্ষম হই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com