বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

মুকসুদপুরে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ
আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১৭ অক্টোবর (রবিবার) বেলা সাড়ে বারোটায় মুকসুদপুর সদর বাজারের চন্ডবর্দি এম রহমান প্লাজার ২য় তলায় ব্যাংকটির এ শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ ফজলুল করিম সেলিম এমপি।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, ভবন মালিক হাদিউজ্জামান দিপু মিয়া, এনআরবিসি ব্যাংক মুকসুদপুর শাখার ম্যানেজার এমডি রাসেল উদ্দিন, এনআরবিসি ব্যাংক ভাংগা শাখার ম্যানেজার আব্দুল হালিম, সিবচর উপ শাখার ব্যাবস্থাপক জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, এনআরবিসি ব্যাংক মাদারীপুর শাখার ম্যানেজার মোঃ জাকারিয়া মাহাবুব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com