বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে আ.লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

মুকসুদপুরে আ.লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

তারিকুল ইসলামঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা আ’লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিস্টি বিতরণ করা হয়।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এম.এম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, প্রচার সম্পাদক মোঃ জাহিদুর রহমান, উপ দপ্তর সম্পাদক রফিকুল বারি রিপন, সদস্য কাজী ওহিদুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক মুন্সী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুম্মান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাওন আশরাফ বোরহান।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ঘাতকদের বুলেটের আঘাতে শেখ রাসেলের অকাল মৃত্যু না হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী হিসেবে জাতি আজ শেখ রাসেলের বলিষ্ঠ নেতৃত্ব পেত। তাঁরা ৭৫ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মুকসুদপুর উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান লেবু, সাবেক বিআরডিবির সভাপতি আমিনুর রহমান পল্টু, সাবেক মুকসুদপুর কলেজ ছাত্র লীগের জিএস মিজানুর রহমান মন্টু, যুবলীগ নেতা শাহিনুজ্জামান শাহিন, কলেজ ছাত্রলীগ সভাপতি জব্বারুল আলম মাফুজ সহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com