শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
সালথায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুরের অভিযোগ

সালথায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুরের অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

সালথা বল্লভদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী খন্দকার সাইফুর রহমান
শাহিনের প্রচার মাইক ভাঙচুর,হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের ভড়বল্লভী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ।

এ বিষয়ে হামলার স্বীকার হওয়া প্রচার ভ্যানের ড্রাইভার জুয়েল সাংবাদিকদের জানান আমি প্রচার মাইক নিয়ে ভড়বল্লভদী পূরান ভিটা নামক স্থানে গেলে নৌকার প্রার্থী নুরুলইসলামের সমর্থক আউয়াল মুন্সি,জামাল ফকিরসহ তার লোকজন এসে আমার প্রচার মাইকের উপর হামলা করে আমাকে চড় থাপ্পর মারে। এবং পোষ্টার ছিড়ে মাইক ভেঙ্গে ফেলে।আমাকে আরো বলে তুই আনারস মার্কার প্রচার মাইক নিয়ে এই এলাকায় আসবি না।

খন্দকার শাহিন জানান নির্বাচনের আচরন বিধি মেনে আমরা প্রচার প্রচারনা চালাচ্ছি এমতো অবস্থায় পূর্বে যারা আমাকে হত্বার চেষ্টা চালিয়েছিলো আজও তারাই আমার প্রচারের গাড়ি, সমর্থক ও মাইকের উপর নগ্ন হামলা চালায়। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামোনা করছি।

তবে এ বিষয়ে অভিযুক্ত জামাল ফকির মুঠোফনে জানান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।ওখানে এমন কনো ঘটোনা ঘটেনি।প্রচার মাইক কিছু পোলাপানে ঘুরিয়ে দিয়েছিলো নামাজের সময় বলে।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন মুঠফোনে জানান ঘটোনা বিষয়ে জানতে পেরেছি।অভিজোগ পেলে জেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, মাইক ভাঙচুরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com