বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে বিষপান করোনা তিন সন্তানের একজনের মৃত্যু বাবা গ্রেফতার

মুকসুদপুরে বিষপান করোনা তিন সন্তানের একজনের মৃত্যু বাবা গ্রেফতার

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের গোপালপুর গ্রামে তিন শিশু সন্তানকে আগাছানাশক বিষ পান করিয়ে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত পিতা আলম শেখ (৪০)। তিন সন্তানের মধ্যে ছোট সন্তান হোসেন শেখ (৩) মৃত্যু বরণ করেছে। ১৪ নভেম্বর রবিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মুকসুদপুর থানা পুলিশ বাবা আলম শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশু সিয়াম শেখ (১০) এবং হাসান শেখ (৩)। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ১১ নভেম্বর বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটিয়েছে পাষন্ড পিতা আলম শেখ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে তিন সন্তানকে জোর করে কীটনাশক খাইয়ে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় ফরিদপুর নিতে দেরী হয় এবং পরে স্থানীয়দের সহায়তায় ১৩ ই নভেম্বর শনিবার সকালে ফরিদপুর মেডিকেলে নেয়া হয়। শিশু তিনটির মধ্যে ছোট শিশুটির মৃত্যু হয়ে বাকী দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

শিশু তিনটির মাতা সীমা বেগম (৩০) জানান, তার স্বামী আলম শেখ মাদকাসক্ত। তার কাছে নেশা করার জন্য টাকা চাইলে না দেয়ায় তাকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং শিশু তিনটিকে আগাছানাশক বিষ পানিতে মিশিয়ে জোর করে পান করিয়ে হত্যার চেষ্টা করে। শিশু তিনটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে তার ছোট সন্তান হোসেন মৃত্যুবরণ করেছে। বাকী দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, পারিবারিক দ্বন্দের জের ধরে এবং মাদকাসক্ত হওয়ায় নিজ ইচ্ছায় তিন সন্তানকে হত্যার উদ্যেশ্যে বিষ পান করিয়েছে শিশুদের বাবা। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুদের চাচা (আসামির খালাতো ভাই) মিলা মোল্লা বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মাদকাসক্ত বাবা আলম শেখকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এই ঘটনায় ছোট শিশু হোসেন শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com