শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে মুকসুদপুরের ৩ নেতাকে আ.লীগ থেকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে মুকসুদপুরের ৩ নেতাকে আ.লীগ থেকে বহিস্কার

তারিকুল ইসলামঃ
দলীয় শৃঙ্খলা ভংগ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় মুকসুদপুরের ৩ নেতাকে তাদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে দল থেকে বহিস্কার করা হয়েছে। এরা হলেন মহারাজপুরের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, গোহালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী সদস্য শাহাদত হোসেন লিটন এবং কাশালিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ মল্লিক।
আজ শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ওই ৩ নেতার বহিস্কারের কথা জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, ত্রাণ ও সমাজ ক্যল্যাণ সম্পাদক হায়দার হোসেন উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার লিখিত বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক ২ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ স্বাক্ষরিত পত্রের নির্দেশনা অনুযায়ী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং দলের শৃংখলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডের দায়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ১২ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নি¤œ লিখিত ৩ (তিন) জন নেতা/কর্মীকে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ঞ) ও ৪৭ (ঠ) ধারা মোতাবেক তাঁদের স্ব-স্ব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে দলের সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাদৎ হোসেন লিটন, এবং উপজেলার কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ মল্লিক।
তিনি আরও জানান বহিস্কৃত ৩জন নেতার বহিস্কারাদেশ চুড়ান্ত অনুমোদনের জন্য গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com