বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুকসুদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমার মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচানা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, শ্যামলকান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সদস্য হুজ্জাত হোসেন লিটু মিয়া, হাফিজুর রহমান লেবু মিয়া, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাওন আশরাফ বুরহান, কলেজ ছাত্র লীগ সভাপতি জব্বারুল আলম মাহফুজ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com