রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুকসুদপুর থানা

পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুকসুদপুর থানা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে তাদের বরণ করে নেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর-কাশিয়ানীর সার্কেল এসপি শাহিনুর চৌধুরী। সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ মুক্তিযোদ্ধা আতাউর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিরু মিয়া, শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিলেন মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সাইফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com