শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে কমলেশ্বর পাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

মুকসুদপুরে কমলেশ্বর পাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে কমলেশ্বর পাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। শনিবার (১ জানুয়ারী) বিকালে নিশাতলা সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে দেড় শতাধিক হত দরিদ্রদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। কমলেশ্বর পাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক পরিষদ আমেরিকা প্রবাসী বিশ্ব জিৎ পাল, কল্যাণ পাল এবং মনিকা রানী পালের আর্থিক সহযোগিতায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সভাপতি ছিলেন সমাজ সেবক মঞ্জু মিয়া। সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু লিটুর সঞ্চলনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন শিক্ষক নলিনী রঞ্জন সরকার, লিটন সরকার, রিপন সরকার, ফয়েজ ঠাকুর প্রমুখ।

শীত বিস্ত্র বিতরণ অনুষ্ঠানের পরিচালক মিলটন কুন্ডু জানান, কমলেশ্বর পাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে দেড় শতাধিক হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে এই ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ব্যবস্থা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com