শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় করোনা টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

নগরকান্দায় করোনা টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ ভবনের সামনে, রোববার (৯ জানুয়ারি) শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। সেখানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, তাদের গত ৩ জানুয়ারি থেকে ফাইজার টিকা দেয়া শুরু করা হয়েছে। এ কার্যক্রম ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। শুরু থেকে প্রতিদিন টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় থাকায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে ধারনা স্থানীয়দের।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, ‘টিকা না নিলে বিদ্যালয়ে যাওয়া যাবে না, এমন ঘোষণার পর শিক্ষার্থীরা দ্রুত টিকা নিতে টিকাকেন্দ্রে আসছে। তবে টিকাকেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে টিকা দেয়া হচ্ছে না। এতে করোনা টিকা নিতে আসা শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ভিড় নিয়ন্ত্রণ না করে টিকা প্রদান করায়, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যর কথা বিবেচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরী।’

লস্করদিয়া আতিকুর রহমান উচবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্ধারিত তারিখে গিয়ে দেখছি, একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নির্ধারিত তারিখ না মেনেই টিকা নিতে এসেছে। এ কারনে টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় সৃষ্টি হচ্ছে।”

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আজাদ বলেন, “যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, এদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এই টিকা এসি রুমের মধ্যে দিতে হয়। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি রুম না থাকায়, উপজেলা পরিষদ ভবনের এসি রুমে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। নির্ধারিত বিদ্যালয় ছাড়াও, একই দিন একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে আসায় টিকাকেন্দ্রে বেশি ভিড় হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com