শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
ভাঙ্গায় মাদক ব্যাবসায়ীর পেট থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার আটক ৩

ভাঙ্গায় মাদক ব্যাবসায়ীর পেট থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার আটক ৩

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় পেটের ভিতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৩ পেশাদার মাদক কারবারীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে,কক্সবাজারের উখিয়া কোর্ট বাজার এলাকার ছোটন দাস(৩১),একই এলাকার নুর মোহাম্মদ (২৪) এবং ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আমির হোসেন(২১)।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিকাশ মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বিকেলে ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ সংগীয় পুলিশ নিয়ে উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালীগ্রাম ফ্লাইওভারের নীচ থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্সের মাধ্যমে সনাক্তের পর ১১,শ ১২ পিচ ইয়াবা উদ্বার করা হয়।
এ বিষয়ে ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানায় মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেল হাযতে প্রেরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com